মেনু
সেগমেন্ট বিওসি যুক্ত হন নিবন্ধন করুন

গণিতবিদ ২০২৬

বাংলাদেশের গণিতপিপাসু শিক্ষার্থীদের জন্য একটি অনন্য আয়োজন

বাংলাদেশের ক্ষুদে গণিতপ্রেমীদের জন্য আবারও শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ গণিতের উৎসব গণিতবিদ। বাংলাদেশ অলিম্পিয়াডিয়ান্স ক্লাব ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজন করে আসছে এই অনন্য প্রতিযোগিতা, যেখানে হাজারো শিক্ষার্থী নিজেদের গাণিতিক দক্ষতা, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে-গণিতবিদ ২০২৬। যাদের আছে গণিতের প্রতি আগ্রহ, উন্মাদনা—তাদের জন্যই গণিতবিদ ২০২৬।

গণিতকে যারা শুধু একটি বিষয় হিসেবে নয়, বরং যুক্তি, সৃজনশীলতা ও চিন্তার শক্তি বিকাশের মাধ্যম হিসেবে দেখে, তাদের জন্যই এই আয়োজন। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং নিজেকে যাচাই করার, দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করার এবং নিজের সামর্থ্যের স্বাক্ষর রাখার একটি অনন্য প্ল্যাটফর্ম।

এছারাও এবছর গণিতবিদ ২০২৬ এর অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিশেষ একটি ক্যাম্পের আয়োজন। যেখানে গণিতবিদ ২০২৬ এ রেজিস্ট্রেশন করলেই ক্যাম্পে অংশ নেওয়া যাবে। তোমার গাণিতিক মেধা, অধ্যবসায় ও যুক্তিবোধকে তুলে ধরার এটাই সময়। অংশগ্রহণ করো গণিতবিদ ২০২৬-এ, নিজের সক্ষমতার পরিচয় দাও, আর হয়ে ওঠো আগামী দিনের সেরা গণিতবিদদের একজন।

✍️ এখনই নিবন্ধন করো

🧮 গণিতবিদ কী?

গণিতবিদ হলো বাংলাদেশ অলিম্পিয়াডিয়ান্স ক্লাব (বিওসি)-এর উদ্যোগে আয়োজিত একটি জাতীয় গণিত উৎসব, যা যুক্তি, সৃজনশীল চিন্তাভাবনা এবং প্রতিযোগিতামূলক মানসিকতাকে উৎসাহিত করে। গণিতবিদ আয়োজনের মূল লক্ষ্যই হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গাণিতিক প্রতিভাবান মস্তিষ্কগুলো খুঁজে বের করে আনা।

গণিতবিদের যাত্রা শুরু হয় ২০২০ সালে, একটি সম্পূর্ণ অনলাইন ইভেন্ট হিসেবে, বৈশ্বিক মহামারির মধ্যে। এরপর প্রতিটি আসরে নতুন নতুন সৃজনশীলতা ও প্রযুক্তিগত উন্নয়নের সংযোজন ঘটে, যা গণিতবিদের পরিসর বাড়ানোর সাথে সাথে লক্ষ্য অর্জনের দিকে বাংলাদেশ অলিম্পিয়াডিয়ান্স ক্লাবকে ধাবিত করে।

২০২০, ২০২১, ২০২৩, ও ২০২৫ আসরের পর ২০২৬ সালের গণিতবিদ আয়োজনটি আবারও দুটি ধাপে অনুষ্ঠিত হবে—একটি অনলাইন প্রাথমিক রাউন্ড এবং একটি অফলাইন চূড়ান্ত রাউন্ড। এটি শুধু প্রতিযোগিতার পরিধি নয়, শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, পারস্পরিক সংযোগ ও একাডেমিক পরিপূর্ণতা অর্জনের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

"গণিত হচ্ছে বিশেষ একটি ভাষা যে ভাষায় ঈশ্বর মহাবিশ্বকে লিখেছেন।" — গ্যালিলিও গ্যালিলি (Galileo Galilei)

🧩 সেগমেন্ট সমূহ

🎓 পরীক্ষাভিত্তিক সেগমেন্ট

📐 গণিত অলিম্পিয়াড

সংখ্যাতত্ত্ব, বীজগণিত, জ্যামিতি ও গননাতত্ত্ব ভিত্তিক সমস্যা সমাধানের চ্যালেঞ্জ।

📏 জ্যামিতি অলিম্পিয়াড

জ্যামিতিক প্রমাণ, চিত্র ও পরিমিতির সাথে যুদ্ধ!

🧠 আইকিউ অলিম্পিয়াড

প্যাটার্ন, কোড ব্রেকিং, সুডোকু ও লজিক্যাল পাজল সমাধানের চ্যালেঞ্জ।

🧠 ব্রেইন বাজ

ক্রিটিকাল থিংকিং, ডিকোডিং, এবং ব্রেইন বাসলিং সমস্যার সমাহার।

📝 সাবমিশনভিত্তিক সেগমেন্ট

🔢 মাস্টার ইন ম্যাথ

গণিত নিয়ে তোমার ধারণা প্রেজেন্ট করার অনন্য সুযোগ

🎭 ম্যাথ মিম

হাস্যরসের ছোঁয়ায় গণিত—সৃজনশীল ও শিক্ষামূলক মিম তৈরির চ্যালেঞ্জ।

📌 স্পেশাল সেগমেন্ট

♟️ চেস মাস্টার (সকলের জন্য উন্মুক্ত!)

  • দাবার প্রিলিমিনারি রাউন্ড লিচেস (lichess.org) এ টুর্নামেন্ট আকারে হবে।
  • এতে নিবন্ধন করতে ক্লিক করো এই লিংকে:
    https://forms.gle/daPPLffVdeMBj5h88
  • 📍 চেস মাস্টার এ অংশ নিতে লিচেস একাউন্ট থাকা বাধ্যতামূলক।
  • 🔹 দাবার ফাইনাল রাউন্ড জাতীয় পর্বে সরাসরি অফলাইনে অনুষ্ঠিত হবে।

🧠 স্পিড কিউবিং

সময়ের সাথে রঙ মেলানোর তুমুল যুদ্ধ

📚 ক্যাটাগরি

অংশগ্রহণকারীদের শিক্ষাগত স্তর অনুযায়ী নিচের ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে:

📘 প্রাইমারি

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য
ক্যাটাগরি: ১

📗 জুনিয়র

নিম্ন মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য
ক্যাটাগরি: ২

📙 সেকেন্ডারি

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য
ক্যাটাগরি: ৩

📕 হাইয়ার সেকেন্ডারি

উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য
ক্যাটাগরি: ৪

🎯 রাউন্ড

🌐 অনলাইন বাছাইপর্ব

  • ২৩ ও ২৪ অক্টোবর, ২০২৬
  • অনলাইনে অনুষ্ঠিত হবে গণিতবিদ ২০২৬ এর প্রথম রাউন্ড। এই পরীক্ষা গুগল ফর্মের মাধ্যমে নেওয়া হবে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পরীক্ষার লিংক পরীক্ষার ৬ ঘণ্টা পূর্বে নিবন্ধনের সময় ব্যবহৃত ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে।

🏛️ জাতীয় পর্ব

  • তারিখ: নভেম্বর ২০২৬-এর প্রথম সপ্তাহ
  • স্থান: পরবর্তীতে জানানো হবে
  • জাতীয় পর্বের নির্দিষ্ট তারিখ, সময়, স্থান ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
  • বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

📝 সাবমিশন নির্দেশনা

🎭 ম্যাথ মিম

  • গণিত সম্পর্কিত মিম পোস্ট করতে হবে। ছবি বা ভিডিও পোস্ট করা যাবে।
  • কপি করা মিম পোস্ট করলে সাবমিশন বাতিল বলে গণ্য হবে।
  • বিওসির অফিশিয়াল পাবলিক ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে।
    ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/boc.group.public
  • একজন প্রতিযোগী একাধিক পোস্ট করতে পারবে।
  • পোস্টের ক্যাপশন দিতে হবে:
#গণিতবিদ২০২৬
#ম্যাথ_মিম
নামঃ তোমার নাম
প্রতিষ্ঠানঃ তোমার প্রতিষ্ঠান
ক্যাটাগরিঃ

📤 পোস্ট করার পর এই ফর্ম পূরণ করতে হবে:

🔗 সাবমিশন ফর্ম পূরণ করো

🔢 মাস্টার ইন ম্যাথ

  • গণিতের যেকোনো টপিকের উপর আলোচনা করে কমপক্ষে ৫ মিনিট এবং সর্বোচ্চ ৩০ মিনিটের ভিডিও পোস্ট করতে হবে।
  • কপি করে পোস্ট করলে সাবমিশন বাতিল বলে গণ্য হবে।
  • বিওসির অফিশিয়াল পাবলিক ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে।
    ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/boc.group.public
  • পোস্টের ক্যাপশন দিতে হবে:
#গণিতবিদ২০২৬
#মাস্টার_ইন_ম্যাথ
নামঃ তোমার নাম
প্রতিষ্ঠানঃ তোমার প্রতিষ্ঠান
ক্যাটাগরিঃ

📤 পোস্ট করার পর এই ফর্ম পূরণ করতে হবে:

🔗 সাবমিশন ফর্ম পূরণ করো

⚠️ কোনো কনটেন্ট হুবহু কপি করা যাবেনা। পোস্টের ক্যাপশন সঠিকভাবে দিতে হবে এবং পোস্ট করার পর ফর্ম পূরণ করতে হবে। নতুবা পোস্ট গণ্য করা হবেনা।

🎁 পুরস্কার

🏅 বিজয়ীদের জন্য

  • মেডেল
  • সার্টিফিকেট (হার্ডকপি)
  • টি-শার্ট
  • শিক্ষা সামগ্রী
  • বিশেষ উপহার

🎓 সকল অংশগ্রহণকারীর জন্য

  • পার্টিসিপেশন সার্টিফিকেট (ডিজিটাল)

📅 পূর্ববর্তী ইভেন্টসমূহ

📘 গণিতবিদ ২০২৫

১৭ অক্টোবর ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অলিম্পিয়াডিয়ান্স ক্লাব (বিওসি) আয়োজিত গণিতবিদ ২০২৫-এর জাতীয় পর্ব, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে ২,০০০ শিক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃত ২০০ জন জাতীয় পর্বে অংশ নেয় এবং ৬০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবর গণিত ভবন-এ।

📘 ম্যাথ হেটার্স প্রেজেন্টস গণিতবিদ ২০২৩

৪৫০০+ অংশগ্রহণকারীর বিশাল অনলাইন প্রতিযোগিতাটিতে প্রথমবারের মতো দাবা যুক্ত হয়। উন্নত ফর্ম ও রাফ সাবমিশন সিস্টেম নিশ্চিত করে নিখুঁত মূল্যায়ন। পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কমপ্লেক্স-এ।

🖥️ গণিতবিদ ২০২১

দ্বিতীয় আসরে প্রতিযোগিতাটিতে যুক্ত হয় সাবমিশনভিত্তিক সেগমেন্ট, যার মাধ্যমে প্রতিযোগীদের পার্শ্ব-দক্ষতা ও সৃজনশীলতা যাচাই করা হয়। গণিতবিদ ২০২১-এ অংশগ্রহণ করে ৫০০+ শিক্ষার্থী। এই আসরে প্রথমবারের মতো অফলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এ।

🚀 গণিতবিদ ২০২০

গণিতবিদের প্রথম আয়োজন, শুরু হয় COVID-19 পরিস্থিতির মাঝে। অংশগ্রহণ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা। সম্পূর্ণ অনলাইন এই আয়োজনে Math Olympiad, Geometry, Combinatorics, IQ, Code Break সহ অনেক সেগমেন্ট ছিল।

🏕️ অলিম্পিয়াড মাস্টার ক্যাম্প ২০২৬

গণিতবিদ ২০২৬-এর অংশগ্রহণকারীদের প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে আয়োজিত "অলিম্পিয়াড মাস্টার ক্যাম্প ২০২৬" সকল ক্লাস গুগল মিটে লাইভ অনুষ্ঠিত হবে। ক্লাস লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে।

তারিখ ক্যাটাগরি সময়
০৯ অক্টোবর, ২০২৬প্রাইমারিগ্রুপ জানানো হবে
১০ অক্টোবর, ২০২৬প্রাইমারিগ্রুপ জানানো হবে
১১ অক্টোবর, ২০২৬জুনিয়রগ্রুপ জানানো হবে
১২ অক্টোবর, ২০২৬জুনিয়রগ্রুপ জানানো হবে
১৩ অক্টোবর, ২০২৬সেকেন্ডারিগ্রুপ জানানো হবে
১৪ অক্টোবর, ২০২৬সেকেন্ডারিগ্রুপ জানানো হবে
১৫ অক্টোবর, ২০২৬হায়ার সেকেন্ডারিগ্রুপ জানানো হবে

বিধি: প্রয়োজন ক্যাটাগরি ভিত্তিক ক্লাসের তারিখ পরিবর্তন হতে পারে। তবে ক্যাম্পের ক্লাস ০৯-১৫ অক্টোবর, ২০২৬ এর মধ্যেই অনুষ্ঠিত হবে।

🤝 আমাদের সাথে যুক্ত হন

গণিতবিদ ২০২৬-এর বিভিন্ন কার্যক্রমে যুক্ত হতে নিচের যেকোনো একটি ফর্ম পূরণ করুন। আপনার আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় আমরা আপনাকে অন্তর্ভুক্ত করব।

📚 প্রস্তুতিমূলক ক্লাস

গণিতবিদের প্রস্তুতিতে সাহায্য করবে আমাদের ম্যাথ ক্যাম্পের ভিডিওগুলো। নিচের প্লে-লিস্টে রয়েছে অলিম্পিয়াড ভিত্তিক পরিপূর্ণ ক্লাস!

🎥 প্রতিটি ভিডিও প্রেজেন্ট করেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলিম্পিয়াডিয়ানরা।

❓ প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

🏆 আমি কি অনলাইন ও অফলাইন দুটোতেই অংশ নিতে পারবো?

অনলাইন রাউন্ড সবার জন্য উন্মুক্ত। তবে শুধুমাত্র অনলাইন বিজয়ীরাই অফলাইন রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবে।

🌐 পুরো প্রক্রিয়াটা কি অনলাইনেই হবে?

প্রথম রাউন্ডটি সম্পূর্ণ অনলাইনেই হবে। এরপর নির্বাচিত প্রতিযোগীরা দ্বিতীয় ধাপে পুনরায় রেজিস্ট্রেশন করে ঢাকায় অনসাইট প্রতিযোগিতায় অংশ নেবে।

📬 রেজিস্ট্রেশনের পরপর কী করবো?

নিজের ইমেইল ইনবক্স এবং বিওসি-এর ফেসবুক পেজে নিয়মিত চোখ রাখো। সব আপডেট সেখানে জানানো হবে। 📢

👨‍🎓 HSC ২০২৬ এর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে?

হ্যাঁ, HSC ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা 'হায়ার সেকেন্ডারি' ক্যাটাগরিতে অংশ নিতে পারবে।

📖 প্রশ্নপত্রের ভাষা কী হবে?

প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি—দু'টো ভাষাতেই থাকবে। তুমি যেটা চাও সেটাতে অংশ নিতে পারো ✍️

📚 সিলেবাস কী হবে?

সিলেবাস পাঠ্যবই এর টপিক অনুসরণে নির্ধারণ করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে সংশ্লিষ্ট শ্রেণির পাঠ্যবই ভিত্তিক সমস্যা থাকবে, তবে সেগুলো থাকবে সৃজনশীল ও চিন্তাশীলভাবে তৈরি। তোমার যুক্তি, বিশ্লেষণ এবং কল্পনাশক্তিই এখানে বড় ভূমিকা রাখবে!

📩 আমি কিভাবে বুঝবো আমার রেজিস্ট্রেশন সফল হয়েছে?

সফল রেজিস্ট্রেশনের পরে তোমার ইমেইলে একটি REG ID সহ ইমেইল যাবে। রেজিস্ট্রেশনের ৭২ ঘণ্টার মধ্যে সেটা না পেলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করো। তাছাড়া এই লিংকে তোমার নাম দিয়ে সার্চ করেও নিশ্চিত হতে পারো: এখানে ক্লিক করো

🧾 একাধিক সেগমেন্টে আলাদা রেজিস্ট্রেশন করতে হবে?

না, একটি রেজিস্ট্রেশনেই সব সেগমেন্ট (Math, Geometry, IQ) কভার হবে। তোমার আলাদা করে রেজিস্ট্রেশনের দরকার নেই 🎯

✅ রেজিস্ট্রেশন কনফার্মেশন কি স্বয়ংক্রিয়?

হ্যাঁ, সিস্টেম অটোমেটেড। রেজিস্ট্রেশন এবং পেমেন্ট যাচাই হয়ে গেলে REG ID সহ কনফার্মেশন চলে যাবে তোমার ইমেইলে। তবে তোমাদের কিছু ছোটখাটো টাইপিং এরর আমরা ম্যানুয়ালি ঠিক করে দিই। তাই রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে কনফার্মেশন ইমেইল না পেলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করো।

💸 অফলাইন রাউন্ডের রেজিস্ট্রেশন ফি কত?

অফলাইন রাউন্ডের ফি এখনো নির্ধারিত হয়নি। নির্ধারণ হলে তা অফিশিয়ালি জানানো হবে।

📲 পেমেন্ট কীভাবে করবো?

তুমি bKash, Nagad অথবা Rocket ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারবে। সঠিক নম্বরে ও নির্দিষ্ট নিয়মে পাঠাও।

🔍 আমি ট্রানজেকশন আইডি পাচ্ছি না। কী করবো?

চিন্তা কোরো না। তোমার বিকাশ, রকেট বা নগদ অ্যাপে গিয়ে লেনদেনের ইতিহাস চেক করলেই ট্রানজেকশন আইডি পেয়ে যাবে।

🛠️ পেমেন্টে সমস্যা হলে কী করবো?

যদি কোনো সমস্যা হয়, তাহলে দয়া করে আমাদের ফেসবুক পেজে ইনবক্সে জানাও। আমরা সহায়তা করবো।

🔄 পেমেন্ট প্রসেস আরও সহজ করা যাবে?

ভবিষ্যতে আমরা আরও উন্নত ও স্বয়ংক্রিয় পেমেন্ট সিস্টেম চালুর চিন্তা করছি। আশা করছি পরবর্তী আসরগুলোতে এ সুবিধা পাবে 💡

📜 সবাই কি সার্টিফিকেট পাবে?

হ্যাঁ, যারা অন্তত একটি এক্সামে অংশগ্রহণ করবে তারা ডিজিটাল পার্টিসিপেশন সার্টিফিকেট পাবে।

📥 সার্টিফিকেট কি অনলাইনে পাওয়া যাবে?

অবশ্যই! সার্টিফিকেট অনলাইনে পাওয়া যাবে এবং ডাউনলোড করার সুযোগ থাকবে।

📨 আমি রেজিস্ট্রেশন করেছি কিন্তু কোনো মেইল পাইনি। কী করবো?

দয়া করে আমাদের ফেসবুক পেজে মেসেজ পাঠাও এবং সমস্যার বিস্তারিত জানাও। আমরা দ্রুত সহায়তা করবো 😊

🏛️ বিওসি কী?

বাংলাদেশ অলিম্পিয়াডিয়ান্স ক্লাব (বিওসি) একটি অলাভজনক শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যা প্রতিষ্ঠিত হয় ২৬ জানুয়ারি ২০২০ তারিখে।

বিওসি-এর লক্ষ্য ছিল: "অলিম্পিয়াড-সংক্রান্ত তথ্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়া"। এর যাত্রা শুরু হয়েছিল BD Olympiads Info নামে, পরে নাম হয় IBDO, এবং বর্তমানে আমরা পরিচিত বাংলাদেশ অলিম্পিয়াডিয়ান্স ক্লাব (বিওসি) নামে।

🌟 আমাদের লক্ষ্য

প্রতিষ্ঠার পর থেকেই বিওসি কাজ করে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ অলিম্পিয়াড কমিউনিটি তৈরির লক্ষ্যে—যেখানে শিক্ষার্থীরা পাবে তথ্য, গাইডলাইন, ম্যাটেরিয়ালস, প্রস্তুতি ও প্রতিযোগিতার সুযোগ। আমাদের মূলমন্ত্র হলো: "Explore Your Hidden Talent", অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীর লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তোলা।

📅 আয়োজিত ইভেন্টসমূহ

  • গণিতবিদ
  • জুনিয়র সায়েন্স এনথুসিয়াস্টস
  • মেগা ম্যাথ ক্যাম্প / ফেস্টিভ্যাল
  • শাহরু রমাদান
  • ম্যাথমেটিক্যাল ই-অলিম্পিয়াড
  • ম্যাথমেটিক্যাল কুইজ কন্টেস্ট

🎯 মূলমন্ত্র

"Explore Your Hidden Talent"

আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীই তার ভেতরে লুকিয়ে থাকা সহপাঠ্য প্রতিভাকে আবিষ্কার করতে পারে, যদি তাকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ দেওয়া হয়। বিওসি সেই সুযোগ তৈরি করে দিতে চায়।

👥 কমিউনিটি

বর্তমানে বিওসি-এর সঙ্গে যুক্ত রয়েছে ৫০,০০০+ শিক্ষার্থী। আমরা বিশ্বাস করি, একদিন এই প্ল্যাটফর্মই হয়ে উঠবে দেশের প্রতিটি অলিম্পিয়াডপ্রেমীর নির্ভরযোগ্য সহযাত্রী

📋 নিবন্ধন চলছে

নিবন্ধনের শেষ দিনঃ ২২ অক্টোবর, ২০২৬

💳 রেজিস্ট্রেশন ফি: ৯৯ টাকা (শুধু অনলাইন রাউন্ডের জন্য)

✍️ এখনই নিবন্ধন করো
🔔 আয়োজক কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো সময় নিয়ম, সময়সূচি ও সিদ্ধান্তে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করে।